নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

লেখক: নড়াইল প্রতিনিধি:
প্রকাশ: ৫ দিন আগে

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের নড়াগাতীতে জয়নগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মনি মিয়া শেখ হত্যাকাণ্ডে জড়িত চিহ্নিত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। এই দাবা বাস্তবায়নে নড়াগাতী থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও ক্ষুব্ধ এলাকাবাসী।শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় নড়াগাতী থানার সামনের সড়কে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে নড়াগাতীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।,মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান কাজী আয়ুব হোসেন। এছাড়া নিহতের পরিবারের পক্ষে বক্তব্য দেন তার বড় ভাই পিরু শেখ, চাচাতো ভাই মনিরুল শেখ, স্ত্রী মনিকা বেগম, কন্যা বৈশাখী, ভাইপো সেকেন্দার শেখ, ভাবি রিলিয়া বেগম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মো. ইকরাম শেখসহ অনেকে।,বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, এলাকার চিহ্নিত অপরাধী আনসার জমাদ্দার ও সৈয়দ শেখ গ্রুপ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এই একই চক্রটি মনি মিয়াসহ এ পর্যন্ত পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। কিন্তু বারবার আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তারা আরও বেপরোয়া হয়ে উঠছে এবং নতুন নতুন অপরাধ সংঘটিত করছে।,এমন নৃশংস ও অভ্যাসগত অপরাধীরা কীভাবে বারবার জামিন পায়—মানববন্ধনে সে প্রশ্ন তুলে বিচারব্যবস্থা ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।,কর্মসূচি থেকে নিহতের পরিবার ও এলাকাবাসী প্রশাসনকে স্পষ্ট বার্তা দিয়ে জানান, আগামী ৩ দিনের মধ্যে মনি মিয়া হত্যার সাথে জড়িত চিহ্নিত সকল আসামিকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়া,রি দেন তারা।