শ্যামনগরে ইউপি সদস্য লাল্টুর নেতৃত্বে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় মালামাল উদ্ধার, কোস্টগার্ডে হস্তান্তর।

লেখক: ফয়েজ আহমেদ সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি:
প্রকাশ: ৭ ঘন্টা আগে

শ্যামনগরে ইউপি সদস্য লাল্টুর নেতৃত্বে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় মালামাল উদ্ধার, কোস্টগার্ডে হস্তান্তর

ফয়েজ আহমেদ সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদক ও ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো: আব্দুল হামিদ লাল্টুর নেতৃত্বে এই মালামাল উদ্ধার করা হয়।পরবর্তীতে জব্দকৃত মাদক ও ভারতীয় মালামাল বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেংরাখালী এলাকায় অবৈধ মাদক ও ভারতীয় চোরাই পণ্যের চালান আসার খবর পান ইউপি সদস্য মো: আব্দুল হামিদ লাল্টু। পরে তিনি স্থানীয়দের সাথে নিয়ে এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করেন। উদ্ধারের পর পরই বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করা হয় এবং উদ্ধারকৃত মালামাল তাদের জিম্মায় দেওয়া হয়।তবে এই মালামাল জব্দের বিষয়ে কোস্টগার্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি বা সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।এ এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি এবং কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর এমন যৌথ ও তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।