
নড়াগাতীর জয়নগর ইউপি সদস্য মনি মিয়া শেখকে কুপিয়ে গুরুতর জখম, ডান পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন
মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী,বিশেষ প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নে আবারও রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মনি মিয়া শেখ ( ৪৫)-এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ও চরম উত্তেজনা বিরাজ করছে,স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির নিকট পৌঁছালে আগে থেকেই ওঁত পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। হামলার একপর্যায়ে তার ডান পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তাৎক্ষণিক পুলিশের কোন বক্তব্য পাওয়া যায় নি।
