“রামিসার বিচার দ্রুত নিশ্চিত করা হবে” — আশ্বাস প্রধানমন্ত্রীর

লেখক: ঢাকা অফিস
প্রকাশ: ৪ মাস আগে

“রামিসার বিচার দ্রুত নিশ্চিত করা হবে” — আশ্বাস প্রধানমন্ত্রীর

 

ঢাকা প্রতিনিধি:

 

রাজধানীর মিরপুরে নিহত শিশু রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ।
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, “রামিসার হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করা হবে। মামলার চার্জশিট দ্রুত দাখিল করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করা হবে।”
এ সময় প্রধানমন্ত্রী রামিসার বাবার সঙ্গে কথা বলেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি রামিসার বড় বোন রাইসা আক্তারের পড়াশোনা ও ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতিও দেন।
সরকারের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলেও জানা গেছে।
দেশজুড়ে আলোচিত এই মর্মান্তিক ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।