
শ্যামনগরে মাদকবিরোধী সংবাদ প্রকাশ করায় ‘কালিয়ার কণ্ঠ’ প্রতিনিধি ফয়েজ আহমেদের ওপর হামলা!
পেশাগত দায়িত্ব পালনে বাধার মুখে সাংবাদিক; সুশীল সমাজের তীব্র ক্ষোভ ও শাস্তির দাবি
নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর (সাতক্ষীরা)
সাতক্ষীরার শ্যামনগরে পেশাগত দায়িত্ব পালন ও মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে।
কালিয়ার কণ্ঠ অনলাইন পোর্টাল-এর শ্যামনগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক ফয়েজ আহমেদ-এর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শ্যামনগরের একটি নির্জন সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, স্থানীয় কুদ্দুস নামের এক ব্যক্তি তাঁর পথরোধ করে গালিগালাজ, কিল-ঘুষি ও লাথি মারেন এবং পরবর্তীতে কোনো মাদকবিরোধী সংবাদ প্রকাশ না করার হুমকি দেন।
ভুক্তভোগী সাংবাদিক: ফয়েজ আহমেদ (শ্যামনগর উপজেলা প্রতিনিধি,কালিয়ার কণ্ঠ অনলাইন পোর্টাল)।
অভিযুক্ত ব্যক্তি: কুদ্দুস (৩২), পিতা: মজিদ মোড়ল, গ্রাম: চুনকুড়ি।
ঘটনার স্থান ও সময়: বুধবার দুপুরে শ্যামনগরের একটি নির্জন সড়কে।
শারীরিক ক্ষতির বিবরণ: মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন এবং প্রাথমিক চিকিৎসা নেন। চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী সটকে পড়ে।
ভুক্তভোগী সাংবাদিক ফয়েজ আহমেদের বক্তব্য:
আমি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, অনিয়ম ও সামাজিক অপরাধের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছি। বুধবার কাজ শেষে ফেরার পথে কুদ্দুস আমার পথরোধ করে অতর্কিত হামলা চালায়। সংবাদ প্রকাশের কারণে যদি সাংবাদিকদের এভাবে আক্রমণের শিকার হতে হয়, তবে তা অত্যন্ত উদ্বেগজনক। আমি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
ঘটনার বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদকে অবহিত করা হয়েছে। তবে থানায় লিখিত অভিযোগের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং অভিযুক্ত কুদ্দুসের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে কালিয়ার কণ্ঠ অনলাইন পোর্টাল-এর প্রতিনিধি ফয়েজ আহমেদ-এর ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
