জামায়াত নেতা নয়, সাড়ে ৪ হাজার ইয়াবাসহ ধরা পড়লেন সাবেক আ’লীগ নেতা হাফেজ উল্লাহ!

লেখক: বিশেষ প্রতিনিধিl
প্রকাশ: ৪ দিন আগে

জামায়াত নেতা নয়, সাড়ে ৪ হাজার ইয়াবাসহ ধরা পড়লেন সাবেক আ’লীগ নেতা হাফেজ উল্লাহ!

বিশেষ প্রতিনিধি

ছবিটি সংরক্ষিত।

কক্সবাজারের ইনানীতে কোস্ট গার্ডের এক অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক হয়েছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফেজ উল্লাহ। তবে আটকের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ‘জামায়াত নেতা’ বানিয়ে অপপ্রচার চালানোর অপচেষ্টা করা হয়, যা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।,জাতীয় দৈনিক ‘আমাদের সময়’ এবং অনলাইন পোর্টাল ‘বাংলানিউজ২৪’-এ প্রকাশিত সংবাদ ও কোস্ট গার্ডের দেওয়া তথ্যে নিশ্চিত হওয়া গেছে, আটক ৬৫ বছর বয়সী হাফেজ উল্লাহ প্রকৃতপক্ষে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এর আগেও ইয়াবাসহ ধরা পড়ার কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।বিসিজি স্টেশন ইনানী কর্তৃক কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে যাত্রীবাহী বাসে পরিচালিত বিশেষ অভিযানে তাঁকে ৪,৫০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।,অপরাধ ঢাকতে সামাজিক যোগাযোগমাধ্যমে সত্য গোপন করে ভিন্ন ট্যাগ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। কোস্ট গার্ড জানিয়েছে, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর,করা হয়েছে।