স্বামীর ‘ইয়াবা কারবার’ ফাঁস করলেন স্ত্রী! অতিরিক্ত এসপির কাণ্ডে তোপাড়

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ দিন আগে

স্বামীর ‘ইয়াবা কারবার’ ফাঁস করলেন স্ত্রী! অতিরিক্ত এসপির কাণ্ডে তোপাড়

নিজস্ব প্রতিবেদক:

আইন রক্ষকই যখন ভক্ষক, তখন সাধারণ মানুষের আস্থা ও নিরাপত্তার জায়গাটি কোথায় গিয়ে দাঁড়ায়—এমন প্রশ্নই এখন জনমনে। জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) আরিফ হোসেনের বিরুদ্ধে তাঁর নিজ গাড়ি ব্যবহার করে মাদকের চালান পাচারের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। আর এই বিস্ফোরক দাবি অন্য কেউ নন, করেছেন তাঁরই স্ত্রী এশা।

স্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, অতিরিক্ত এসপি আরিফ হোসেন দীর্ঘদিন ধরে নিজের প্রভাব ও পদবি ব্যবহার করে আইন প্রয়োগকারী সংস্থার নজর এড়িয়ে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলেন। নিজের সরকারি ও ব্যক্তিগত গাড়িতে করেই তিনি এসব মাদকের চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে অভিযোগ করা হয়।

সম্প্রতি পারিবারিক কলহ ও অভ্যন্তরীণ টানাপোড়েনের জেরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমের সামনে নিয়ে আসেন তাঁর স্ত্রী। এ ঘটনার পর থেকেই প্রশাসনিক মহলসহ পুরো দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ও সমালোচনার ঝড় বইছে।

অনৈতিক ও অবৈধ উপার্জনের এই ঘটনাটি সমাজের একটি গভীর বাস্তবতা ও নৈতিক ক্ষয়ের চিত্রকে স্পষ্ট করে তোলে। বিশেষজ্ঞরা বলছেন, অন্যায় উপার্জনে হয়তো সাময়িক বিলাসিতা কেনা যায়, কিন্তু তার পরিণতি কখনোই শুভ হয় না। অন্যায়ের ওপর দাঁড়িয়ে থাকা সম্পর্ক স্বার্থের আঘাতে যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে। যার সন্তুষ্টির জন্য মানুষ নীতি বিসর্জন দেয়, দিনশেষে সেই মানুষটিই অপরাধীকে কাঠগড়ায় দাঁড় করাতে পিছপা হয় না।

আইনশৃঙ্খলা বাহিনীর এমন দায়িত্বশীল পদে থেকে মাদকের মতো মারাত্মক অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহল এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি,জানিয়েছেন।