
সৌদি আরবের,আসিরে ২৭ কেজি গাঁজাসহ দুই প্রবাসী গ্রেপ্তার, তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস।
মোঃ আব্দুর রহিম বিশেষ প্রতিনিধি,সৌদি আরব
সৌদি আরবের আসির প্রদেশে বড় ধরনের এক মাদকবিরোধী অভিযানে দুই ইয়েমেনি প্রবাসীকে গ্রেপ্তার করেছে মহাসড়ক নিরাপত্তা রক্ষী বাহিনী। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২৭ কেজি গাঁজা জব্দ করা হয়।
দেশটিতে মাদক চোরাচালান ও বেচাকেনা নির্মূলে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ করে ইতিমধ্যেই তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে।
মাদক নিয়ন্ত্রণে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ চেয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও প্রবাসী সবার প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে। মাদক কারবারিদের বিষয়ে যেকোনো তথ্য দিতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে ৯১১ দেশের অন্যান্য অঞ্চল থেকে ৯৯৯ এবং সরাসরি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানাতে ৯৯৫ নম্বরে কল করার অনুরোধ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং এর জন্য তাদেরকে কোনো আইনি জটিলতা বা জবাবদিহিতার মুখোমুখি হতে
হবে না।
