অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ,আটক ২

লেখক: মোঃ ফয়জুল্লাহ (ফয়েজ)। শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশ: ৪ দিন আগে

অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ,আটক ২

মোঃফয়জুল্লাহ,ফয়েজ,শ্যামনগর,সাতক্ষীরা,প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে নদীভাঙনকবলিত এলাকায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে উপজেলার ঘোলা ত্রিমোহনী এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা দাবি করেছেন।অভিযোগ রয়েছে, বালু উত্তোলনের সঙ্গে জড়িত একটি চক্র হামলায় নেতৃত্ব দেয়। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চললেও বারবার নিষেধ করার পরও তা বন্ধ হয়নি। সোমবার রাতে বালুভর্তি একটি বোট আটকের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনায় বালু উত্তোলনের সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের প্রশাসনের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।