কয়রার ট্রিপল মার্ডার মামলার আসামিদের নিয়ে ‘ব্যানারহীন’ মানববন্ধন নেপথ্যে জমি দখলের চক্রান্ত

লেখক: নিজস্ব প্রতি বেদক
প্রকাশ: ৩ মাস আগে

কয়রার ট্রিপল মার্ডার মামলার আসামিদের নিয়ে ‘ব্যানারহীন’ মানববন্ধন নেপথ্যে জমি দখলের চক্রান্ত

মোঃ মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলায় এক নৃশংস হত্যাকাণ্ডের শিকার পরিবারের জমি দখল করতে অভিনব ও নাটকীয় কৌশল অবলম্বন করেছে একটি প্রভাবশালী চক্র। ২০২১ সালের আলোচিত ট্রিপল মার্ডার মামলার চার্জশিটভুক্ত আসামিদের সাথে নিয়ে ‘ব্যানারহীন’ ও ভাড়ায় চালিত মানববন্ধন করে ভুক্তভোগী পরিবারকে উল্টো হয়রানি করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ফারুক হোসেন মোড়ল এবং নৌবাহিনী সদস্য মোস্তফার নেতৃত্বে এই সাজানো মানববন্ধন ও জমি দখলের পাঁয়তারা চলছে বলে জানা গেছে।