
বাঁচতে চান ফারুক সানা: চিকিৎসার ব্যয় মেটাতে সমাজের মানবিক মানুষের সহযোগিতা কামনা।
ফয়েজ আহমেদ,সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের বাসিন্দা ফারুক সানা। তিনি বর্তমানে ঢাকার মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তাঁর চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ফারুক সানা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর অসুস্থতার কারণে পরিবারের আয়ের একমাত্র উৎস বন্ধ হয়ে গেছে। ফলে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।
পরিবার জানায়, ফারুক সানার বড় ভাই বাঘের আক্রমণে নিহত হন। তাঁর বাবা আব্দুল হামিদ সানা একজন বৃদ্ধ ও অসহায় মানুষ। পরিবারের নামে কোনো জমি-জমা বা স্থায়ী সম্পত্তি নেই। এমন পরিস্থিতিতে তাঁর চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।
তাই সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক মানুষের কাছে ফারুক সানার চিকিৎসার জন্য সহযোগিতার আকুল আবেদন জানিয়েছে তাঁর পরিবার। তাদের ভাষ্য, সবার সামান্য সহযোগিতাই ফারুক সানার চিকিৎসা অব্যাহত রাখতে এবং তাঁর পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে।
এছাড়া বিষয়টি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার জন্যও সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
রোগীর পরিচয়:
নাম: ফারুক সানা
পিতা: আব্দুল হামিদ সানা
গ্রাম: হরিনগর সানাপাড়া
ডাকঘর: হরিনগর-৯৪৫৫
উপজেলা: শ্যামনগর
জেলা: সাতক্ষীরা
যোগাযোগ ও সহযোগিতার জন্য:
মোবাইল: ০১৯১৩-৫৫৩৪৬৯
