নড়াগাতীতে টোনা ইসলামীয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন

লেখক: নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ৪ মাস আগে

নড়াগাতীতে টোনা ইসলামীয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি :

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টোনা ইসলামীয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ওয়ালী উল্লাহ।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক,এই কামনা করছি।”তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়।শেষে তিনি নড়াগাতীসহ দেশবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।