শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নড়াইলে খাদ্যসামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল

লেখক: বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ৬ দিন আগে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নড়াইলে খাদ্যসামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি :

মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নড়াইল জেলা বিএনপির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা বিএনপির সম্মানিত সভাপতি ও নড়াইল-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।নড়াইল জেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে।