ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন খান সুমন রানা

লেখক: নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১ সপ্তাহ আগে

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন খান সুমন রানা

নিজস্ব প্রতিনিধি :

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কালিয়াবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খান সুমন রানা।তিনি দি পাটনা একাডেমী ও দুলালগাতী নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নড়াইল জেলা ছাত্রদল হিসেবে পরিচিত।এক শুভেচ্ছা বার্তায় খান সুমন রানা বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।”তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের মূল শিক্ষা। তাই ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।এসময় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য ও শান্তিময় জীবন প্রত্যাশা করেন।