ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আসজাদুর রহমান মিঠু বিশ্বাস

লেখক: নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২ সপ্তাহ আগে

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আসজাদুর রহমান মিঠু বিশ্বাস

নিজস্ব প্রতিনিধি :

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নড়াইলবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সাবেক সদস্য, খাশিয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী আসজাদুর রহমান মিঠু বিশ্বাস।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষা দেয়। ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক।”তিনি আরও বলেন, “সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব।”

এসময় তিনি নড়াইলবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।