পহরডাঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা বিএম নজরুল ইসলাম কাবুল

লেখক: কালিয়া, নড়াইল।
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

পহরডাঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা বিএম নজরুল ইসলাম কাবুল

নিজস্ব প্রতিবেদকঃ

 

আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে পহরডাঙ্গা ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও জননেতা বিএম নজরুল ইসলাম কাবুল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান আদর্শে উদ্বুদ্ধ করে। এই ঈদ শুধু আনন্দের নয়, বরং সামর্থ্যবানদের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য শিক্ষা বহন করে।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক, সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর হয়ে সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হোক—এটাই আমাদের প্রত্যাশা। সকল ভেদাভেদ ভুলে সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন।”
বিএম নজরুল ইসলাম কাবুল পহরডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”