‘নেইয়েরও শেষ নেই’

লেখক: ডেক্স রিপোর্ট :
প্রকাশ: ১ মাস আগে

‘নেইয়েরও শেষ নেই’

মোঃ মনিরুজ্জামান চৌধুরী

পকেটে টাকা নেই,
চোখে একফোঁটা ঘুম নেই।
ঘরে চাল নেই,
ভবিষ্যতের কোনো সুমধুর ধ্বনি নেই।

বাড়িতে বিদ্যুৎ নেই,
ঘরে জ্বলার মতো আলো নেই।
মোবাইলে নেট নেই,
কাউকে বলার মতো ভালো নেই।

মোবাইলে চার্জ নেই,
মনের ভেতরও আর জোর নেই।
হাঁড়িতে ভাত নেই,
ক্ষুধার কাছে কোনো ভোর নেই।

গায়ে পোশাক নেই,
চোখে চশমা নেই।
পেটে খাবার নেই,
সুখের কোনো ঠিকানা নেই।

পরিবারের ভালোবাসা নেই,
বাবা আজ বেঁচে নেই।
উঠান শুকনো নেই,
গাছে পাকা ফল নেই।

চারদিকে শুধু অভাবের গল্প,
হাসির কোনো রেশ নেই।
জীবনের এই দীর্ঘ পথে
দুঃখেরও যেন শেষ নেই।

তবুও বেঁচে আছি আশায়,
হতাশার কাছে হার মানি নি।
কারণ আমি জানি—
আজ যতই “নেই” থাকুক,

একদিন হয়তো থাকবে না কোনো নেই, আর তখন বলব— নেইয়েরও শেষ আছে,
মানুষের আশার শেষ নেই।