কালিয়ায় পাঁচকাউনিয়া একাদশের ফুটবল জার্সি বিতরণ।

লেখক: মোঃ মনিরুজ্জামান চৌধুরী বিশেষ,প্রতিনিধি।
প্রকাশ: ১ মাস আগে

কালিয়ায় পাঁচকাউনিয়া একাদশের ফুটবল জার্সি বিতরণ

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,বিশেষ প্রতিনিধি :

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচকাউনিয়া একাদশ ফুটবল দলের খেলোয়াড়দের মধ্যে নতুন জার্সি বিতরণ করা হয়েছে।শুক্রবার (৭ আগস্ট) আয়োজিত এ জার্সি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম খালিদ হোসেন নবাব। এ সময় তিনি খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন এবং তাদের খেলাধুলায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, দলের খেলোয়াড় ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। জার্সি পেয়ে খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।স্থানীয়রা বলেন, তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। নিয়মিত ক্রীড়া আয়োজন হলে যুবসমাজ মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে বেড়ে উঠবে।