যশোরে ঘৌড়দৌড়ে নড়াইল চ্যাম্পিয়ন ‘আল্লার দান’; মুগ্ধ করলেন আরোহীও

লেখক: মোঃ মনিরুজ্জামান চৌধুরী
প্রকাশ: ১ মাস আগে

যশোরে ঘৌড়দৌড়ে নড়াইল চ্যাম্পিয়ন ‘আল্লার দান’; মুগ্ধ করলেন আরহীও

ভিডিও চিত্রে : প্রিন্স পাঠক

যশোরের বাঘারপাড়া উপজেলার পুকুরিয়াভিটায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নড়াইলের লোহাগড়া উপজেলার ঘোড়া ‘আল্লার দান।

মঙ্গলবার (১৬ জুন) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ঘোড়াটি ৬টি দৌড়ে অংশ নিয়ে প্রতিবারই প্রথম স্থান অর্জন করে দর্শকদের মুগ্ধ করে।

প্রতিযোগিতার একপর্যায়ে ‘আল্লার দান’ আগেই চ্যাম্পিয়ন হওয়ায় শেষ দৌড়ে অংশ নেয়নি। তবে ঘোড়াটির আরোহী অন্য একটি ঘোড়ায় চড়ে প্রতিযোগিতায় অংশ নেন।

শুরুতে পিছিয়ে থাকলেও দক্ষতার সঙ্গে ঘোড়াটি চালিয়ে শেষ পর্যন্ত প্রথম স্থান অর্জন করেন তিনি।

স্থানীয় দর্শকদের মতে, ‘আল্লার দান’-এর ধারাবাহিক সাফল্যের পাশাপাশি আরোহীর অসাধারণ দক্ষতাও এ অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রতিযোগিতাটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং হাজারো দর্শকের উপস্থিতিতে দিনব্যাপী প্রাণবন্ত আয়োজন অনুষ্ঠিত হয়।

ঘোড়দৌড়ের এ আয়োজন গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ হিসেবে স্থানীয়দের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। ‘আল্লার দান’-এর এমন কৃতিত্ব ও আরোহীর নৈপুণ্য প্রতিযোগিতাটিকে আরও স্মরণীয় করে রেখেছে।