মাদক ব্যবসায়ীদের হামলার শিকার কালিয়া প্রেসক্লাবের সমাজকল্যাণ সম্পাদক ও যুবদল নেতা সাংবাদিক বাবলু মল্লিক

লেখক: ​নড়াগাতী (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: ৩ দিন আগে

মাদক ব্যবসায়ীদের হামলার শিকার কালিয়া প্রেসক্লাবের সমাজকল্যাণ সম্পাদক ও যুবদল নেতা সাংবাদিক বাবলু মল্লিক

নড়াগাতী (নড়াইল) প্রতিনিধি:

নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কালিয়া প্রেসক্লাবের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সাংবাদিক মোঃ বাবলু মল্লিক মাদক ব্যবসায়ীদের নৃশংস হামলার শিকার হয়েছেন। আজ রাত ৮ ঘটিকায় বাগুডাঙ্গা বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ এবং এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন সাংবাদিক বাবলু মল্লিক। এর জের ধরেই চিহ্নিত মাদক ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে তাঁর ওপর এই হামলা চালায়।এ ঘটনায় সাংবাদিক সমাজ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।