
খাসিয়াল ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনায় তৌফিক এলাহী রুবেল
বিশেষ প্রতিনিধি :
নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার ৬নং খাসিয়াল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নজুড়ে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রদল নেতা, সাবেক থানা স্বেচ্ছাসেবক দলের সফল সভাপতি ও বর্তমান খাসিয়াল ইউনিয়ন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য তৌফিক এলাহী রুবেল।স্থানীয় বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ইতোমধ্যে বেশ পরিচিতি অর্জন করেছেন তিনি। জনসাধারণের মুখে মুখে এখন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উচ্চারিত হচ্ছে তার নাম।
স্থানীয়দের দাবি, তরুণ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তৌফিক এলাহী রুবেল ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে তারা আশা করছেন।তবে এ বিষয়ে তৌফিক এলাহী রুবেল আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থিতার ঘোষণা না দিলেও তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলছে আলোচনা, মতবিনিময় ও গণসংযোগ।
