গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

লেখক: মোঃ মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

গোপালগঞ্জ,টেলিভিশন,জার্নালিস্ট,অ্যাসোসিয়েশনের নির্বাচন,সম্পন্ন

সভাপতি রনি,সম্পাদক,বাঁধন,নির্বাচিত

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,বিশেষ প্রতিনিধি :

১৬ মে শনিবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন। এতে সভাপতি পদে একাত্তর টেলিভিশনের সাংবাদিক আজিজুর রহমান রনি এবং সাধারণ সম্পাদক পদে দেশ টিভির শেখ জাবেরুল ইসলাম বাঁধন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এস এম হুমায়ূন কবীর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি আজিজুর রহমান রনি বলেন, সংগঠনের ঐক্য, পেশাগত মর্যাদা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় তিনি কাজ করবেন। সাধারণ সম্পাদক শেখ জাবেরুল ইসলাম বাঁধনও সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও কার্যকর সাংবাদিক সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ীদের শুভেচ্ছা জানান সংগঠনের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।