
খাশিয়াল,ইউপি নির্বাচন: আলোচনায় মাওলানা অলিউল্লাহ
বিশেষ প্রতিনিধি |
নড়াইলের,কালিয়া,উপজেলার, আসন্ন ৬ নং খাশিয়াল,ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কালিয়া উপজেলার স্থানীয় রাজনীতিতে বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। প্রতীক বরাদ্দের আগেই দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে এবারের নির্বাচনী মাঠে সাধারণ ভোটার ও সর্বস্তরের মানুষের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিশিষ্ট সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা অলিউল্লাহ।
খাশিয়াল,ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি গণসংযোগ শুরু করার পর থেকেই পুরো এলাকার নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
খাশিয়াল,ইউনিয়নের বিভিন্ন গ্রামের ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে তারা প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা, সততা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তিকে (ক্লিন ইমেজ) সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন। বিশেষ করে প্রবীণ ও তরুণ ভোটারদের বড় একটি অংশ মনে করছেন, এলাকার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য মাওলানা অলিউল্লাহ একজন যোগ্য প্রার্থী।
স্থানীয় সাধারণ ভোটাররা বলছেন, ইউনিয়ন পরিষদ থেকে সরকারি বিভিন্ন সেবা ও ভাতা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের যে ভোগান্তি হয়, তা দূর করতে একজন সৎ ও ন্যায়পরায়ণ নেতার বিকল্প নেই।
নির্বাচনী প্রচারণাকালে মাওলানা অলিউল্লাহর কর্মী-সমর্থকেরা জানান, তাদের মূল লক্ষ্য খাশিয়াল, ইউনিয়নকে একটি বৈষম্যহীন, আধুনিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন এবং প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।
ভোটারদের এই ব্যাপক সাড়ার পর মাওলানা অলিউল্লাহর নির্বাচনী শিবির বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। এখন দেখার বিষয়, আগামী নির্বাচনে,খাশিয়াল,ইউনিয়নের জনগণ শেষ পর্যন্ত কার হাতে তুলে দেন ইউনিয়নের অভিভাবকের দায়িত্ব।
আসন্ন ৬ নং খাশিয়াল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা অলিউল্লাহকে ঘিরে সাধারণ ভোটারদের মাঝে তৈরি হয়েছে নতুন সমীকরণ।
পড়ুন বিস্তারিত।
