
নড়াগাঁতিতে,এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ভিজিএফ এর চাউল বিতরণ
নিজস্ব সংবাদদাতা
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নে ৮২৮টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার /২৬ মে/সকালে খাশিয়াল ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।এ সময় উপস্থিত ছিলেন খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরকত উল্লাহ,থানা বিএনপির সেক্রেটারী বুল বুল কবির,ইউনিয়ন বিএনপির সভাপতি নওশের বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রা।পরিষদ সূত্রে জানা গেছে, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৫২৮টি পরিবার এবং সংসদ সদস্যের সরকারি তহবিল থেকে আরও ৩০০টি পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে।মোট ৮২৮টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ ক,রা হয়েছে।
