নড়াগাতীবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সোহেল খান

লেখক: নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২ সপ্তাহ আগে

নড়াগাতীবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সোহেল খান

নিজস্ব প্রতিনিধি :

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল খান।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক।”তিনি আরও বলেন, “সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব।”এসময় তিনি নড়াগাতীবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।