নড়াইলের,নড়াগাতীতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা,ঢাকা নেওয়ার পথে মৃত্যু

লেখক: মোহাম্মদ,মনিরুজ্জামান চৌধুরী বিশেষ প্রতিনিধি :
প্রকাশ: ২ মাস আগে

নড়াইলের,নড়াগাতীতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা,ঢাকা নেওয়ার পথে মৃত্যু

মোহাম্মদ,মনিরুজ্জামান চৌধুরী,বিশেষ প্রতিনিধি :

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড-এর ইউপি সদস্য মনি মিয়া শেখ (৪৫) দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পুঠিমারি বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি চর-জয়নগরে ফিরছিলেন মনি মিয়া শেখ। পথে পানিপাড়া এলাকার কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।