
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ ৩ জন আটক
ফয়েজ আহমেদ সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৫৬৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।বাংলাদেশ কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার কৈখালী এলাকায় অভিযান পরিচালনা করে বিসিজি স্টেশন কৈখালীর সদস্যরা। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করা হয়।পরে আটক ব্যক্তিদের দেহ ও সঙ্গে থাকা সামগ্রী তল্লাশি করে ৫৬৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. আব্দুল্লাহ (পিতা—আফসার উদ্দিন) ও মো. হাসান (পিতা—এরশাদ)। আটক অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।স্থানীয় সূত্রের দাবি, আটক মো. আব্দুল্লাহ আফসার উদ্দিন কৈখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। তবে তার রাজনৈতিক পরিচয়ের বিষয়ে সংশ্লিষ্ট দলীয় বা সরকারি কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উপকূলীয় এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
