পহরডাঙ্গা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রকিত হোসেন

লেখক: বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ৫ মাস আগে

পহরডাঙ্গা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রকিত হোসেন

বিশেষ প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ রকিত হোসেন, বাংলাদেশ সেনাবাহিনী এবং উপদেষ্টা, অবঃ সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ, মানবতা ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক।”তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে।এসময় তিনি পহরডাঙ্গা ইউনিয়নবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।