
নড়াইলের নড়াগাতীতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ
মোঃ মনিরুজ্জামান চৌধুরী বিশেষ প্রতিনিধি:
নড়াইলের নড়াগাতীতে বিএনপির সাবেক চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নড়াগাতী থানা বিএনপি ও যুবদলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খাঁন মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি বিশ্বাস নওশের আলী, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী সাখায়েত হোসেন (ঝুনু), যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলামসহ নড়াগাতী থানা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁর আদর্শ ও রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন নেতাকর্মীরা।উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন।দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরদিন ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাঁকে সমাহিত করা হয়।
