খাশিয়াল ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান: কালিয়া উপজেলা প্রশাসনের অনন্য সম্মাননা।

লেখক: মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী বিশেষ প্রতিনিধি।
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

খাশিয়াল ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান: কালিয়া উপজেলা প্রশাসনের অনন্য সম্মাননা

মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী,বিশেষ প্রতিনিধি:

নড়াইল জেলার কালিয়া উপজেলার ৬ নং খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ-এর গতিশীল নেতৃত্বে খাশিয়াল ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অবদান রাখায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।শনিবার কালিয়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক হস্তান্তর করা হয়। স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে চেয়ারম্যান বি এম বরকত উল্লাহর সময়োপযোগী পদক্ষেপ ও প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা জানানো হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেয়ারম্যানের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার।এ সময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্মাননা প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ খাশিয়াল ইউনিয়নের সাধারণ মানুষ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনেও ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকার প্রত্যয়ব্যক্ত করেন।