
এমপি,বিশ্বাস জাহাঙ্গীর আলমের বড় সাফল্য: ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত কালিয়া হাসপাতাল
মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী বিশেষ প্রতিনিধি
নড়াইল-১ আসনের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০-এ উন্নীত করার ঐতিহাসিক অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে পূরণ হলো কালিয়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ও প্রত্যাশা।নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের ভূমিকা ও নিরবচ্ছিন্ন উদ্যোগের মাধ্যমেই এই সাফল্য অর্জিত হয়েছে। সংসদ সদস্যের এই যুগান্তকারী ও কল্যাণকর উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।সংশ্লিষ্টদের মতে, এই আসন বৃদ্ধি ও পদক্ষেপে কালিয়া উপজেলার স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের সূচনা হলো, যা এই অঞ্চলে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।
