তীব্র তাপদাহে গোপালগঞ্জে রেড ক্রিসেন্টের বিশুদ্ধ পানি, হাতপাখা ও ছাতা বিতরণ

লেখক: মোঃ মনিরুজ্জামান চৌধুরী
প্রকাশ: ৫ মাস আগে

তীব্র তাপদাহে গোপালগঞ্জে রেড ক্রিসেন্টের বিশুদ্ধ পানি, হাতপাখা ও ছাতা বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি :

 

তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ অবস্থায় সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে বিশুদ্ধ পানি, হাতপাখা ও ছাতা বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর গোপালগঞ্জ ইউনিট।
বুধবার দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন শরীফ রফিকুজ্জামান। তিনি পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি পান করানোর পাশাপাশি ছাতা ও হাতপাখা বিতরণ করেন।
এ সময় ইউনিটের লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস, যুব প্রধান জুবায়ের খানসহ ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে রেড ক্রিসেন্টের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের মাঝে ছাতা ও হাতপাখা বিতরণ করেন। তীব্র গরমে মানুষের কষ্ট কমাতে মানবিক সহায়তার অংশ হিসেবে এ কর্মসূচি পরিচালনা করা হয়।