
আদর্শ সম্মেলনী উচ্চ বিদ্যাপীঠের নতুন সভাপতি বি. এম. কামাল হোসেনকে খাসিয়াল ইউনিয়নবাসীর অভিনন্দন
নিজস্ব প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী আদর্শ সম্মেলনী উচ্চ বিদ্যাপীঠ-এর নতুন অ্যাডহক কমিটির সভাপতি বি. এম. কামাল হোসেন মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও সন্তোষ প্রকাশ করেছে খাসিয়াল ইউনিয়নবাসী।সম্প্রতি যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চার সদস্য বিশিষ্ট এই অ্যাডহক কমিটি অনুমোদন প্রদান করে।অনুমোদিত অ্যাডহক কমিটির সদস্য তালিকা:,সভাপতি (বোর্ড মনোনীত):
বি. এম. কামাল হোসেন,সাধারণ শিক্ষক সদস্য:
মো: নেয়ামত উল্লাহ,অভিভাবক সদস্য: রফিকুল ইসলাম লাবলু,সদস্য সচিব: প্রধান শিক্ষক, আদর্শ সম্মেলনী উচ্চ বিদ্যাপীঠ,যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়মিত ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে আগামী ৬ মাসের জন্য এই অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।,শিক্ষাবোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে খাসিয়াল ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণ, অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বোর্ড কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।বোর্ডের নির্দেশনা অনুযায়ী, আগামী ৬ মাসের মধ্যে বিদ্যালয়টির নিয়মিত পরিচালনা কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। খাসিয়াল ইউনিয়নবাসীর প্রত্যাশা, নবাগত সভাপতি বি. এম. কামাল হোসেনের যোগ্য নেতৃত্বে আদর্শ সম্মেলনী উচ্চ বিদ্যাপীঠের শিক্ষার মান ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
