
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ওসির ঈদ শুভেচ্ছা
বিশেষ প্রতিনিধি :
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহিম নড়াগাতীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সকলের ঈদযাত্রা নিরাপদ করতে নড়াগাতী থানা পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।”
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি সকলকে সচেতন থেকে আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।শেষে তিনি নড়াগাতীবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
