
গাইবান্ধায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল
জাহিদ হোসেন জিমো,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)গাইবান্ধা জেলা শাখা।
আজ মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) বিকেলে এই কর্মসূচী পালিত হয়।
বিকেলে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ‘আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার চাই’ সহ বিভিন্ন স্লোগান প্রদান করেন। এছাড়াও দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রশাসনের জবাবদিহিতার দাবি জানানো হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম জুয়েল, জেলা সাংগঠনিক সম্পাদক সহি আহমেদ ছোটন, ভারপ্রাপ্ত সদস্য সচিব রাহাত ইবনে শহীদ, জুলাই অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাজল রেখা পিঙ্কি, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, পৌর আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু এবং ছাত্র শক্তির সদস্য সচিব বোস্তামি জিম।
বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে ফ্যাসিবাদী দোসরদের কোনো ছাড় দেওয়া হবে না। বিক্ষোভ শেষে আয়োজকরা দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
