বড় নাল ইলিয়াছাবাদ ইউনিয়নে ঈদের শুভেচ্ছা জানালেন সিকদার মেহেদী হাসান মতি

লেখক: নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ৫ মাস আগে

বড় নাল ইলিয়াছাবাদ ইউনিয়নে ঈদের শুভেচ্ছা জানালেন সিকদার মেহেদী হাসান মতি

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নড়াইল জেলার কালিয়া উপজেলার বড় নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও আলোচিত তরুণ সমাজসেবক সিকদার মেহেদী হাসান মতি ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সকল ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নিতে হবে।”তিনি আরও বলেন, “আমি বড় নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। ঈদের আনন্দ প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ুক, এটাই প্রত্যাশা।”বর্তমান সময়ে ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে সিকদার মেহেদী হাসান মতি স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনায়।