
পহরডাঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সিকদার নঈমুল ইসলাম বরকত
নিজস্ব প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তরুণ নেতা ও সমাজসেবক সিকদার নঈমুল ইসলাম বরকত।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবতার শিক্ষা নিয়ে আসে। ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই প্রত্যাশা।,তিনি আরও বলেন, “পহরডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে সুন্দর ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করুন।”পরিশেষে তিনি দেশবাসীসহ পহরডাঙ্গা ইউনিয়নের সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।
