নড়াগাতী থানা যুবদলের পক্ষে ঝুনু চৌধুরীর ঈদুল আযহার শুভেচ্ছা

লেখক: বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২ সপ্তাহ আগে

নড়াগাতী থানা যুবদলের পক্ষে ঝুনু চৌধুরীর ঈদুল আযহার শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি :

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা যুবদলের পক্ষ থেকে দেশবাসীসহ নড়াগাতীবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নড়াগাতী থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী সাখাওয়াত হোসেন ঝুনু।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,“পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের জীবনে। সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। ঈদ মোবারক।”তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য ফুটে ওঠে। সবাইকে ভেদাভেদ ভুলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।