
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ইন্জিনিয়ার মল্লিক মাহমুদুল ইসলাম।
নিজস্ব প্রতিনিধি :
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নড়াইল কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার মল্লিক মাহমুদুল ইসলাম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষা দেয়। ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক।”তিনি আরও বলেন, “সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব।”এসময় তিনি পহরডাঙ্গা ইউনিয়নবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
