
নড়াইলের চাঁচুড়িতে ট্রলি ও ট্রাকের ধাক্কায় ইটভাঙা গাড়ির চালক নিহত
মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী বিশেষ প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ইটভাঙা গাড়ির চালক নিহত হয়েছেন। আজ দুপুর ১২টার দিকে কালিয়া-নড়াইল সড়কের চাঁচুড়ি বাজারসংলগ্ন সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত তরুণের নাম মুত্তাকাব্বির সর্দার (১৮)। তিনি কালিয়া উপজেলার কদমতলা গ্রামের আসগর সর্দারের ছোট ছেলে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বারইপাড়া এলাকা থেকে কাজ শেষে ইটভাঙার ট্রলি গাড়িটি নিয়ে ফিরছিলেন মুত্তাকাব্বির। চাঁচুড়ি বাজারসংলগ্ন সেতু থেকে নামার সময় ট্রলিটির ব্রেক অকেজো হয়ে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।দুর্ঘটনায় ট্রলিটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মুত্তাকাব্বির সর্দারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।এমন মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তা,ন্তর করা হবে।
