শ্যামনগরে বাইক দুর্ঘটনায় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক আহত।

লেখক: ফয়েজ আহমেদ সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি।
প্রকাশ: ২ মাস আগে

শ্যামনগরে বাইক দুর্ঘটনায় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক আহত

ফয়েজ আহমেদ সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় স্থানীয় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৫ই আগস্ট) তিনি এই দুর্ঘটনার শিকার হন।

জানা গেছে, মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনায় তার বাম হাতের কব্জির জয়েন্টে মারাত্মক আঘাত লেগেছে। কর্তব্যরত চিকিৎসকেরা তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা সেবা প্র

দান করছেন।