
চাঁদপুরের ইলিশের লোভনীয় ফাঁদ: কালিয়ায় পুলিশের অভিযানে ৫ ‘অনলাইন ঠগ’ গ্রেফতার!
নিজস্ব প্রতিনিধি
পদ্মার টাটকা ইলিশের চোখধাঁধানো ছবি আর জলের দরে বিক্রির চটকদার অফার—ফেসবুকের রূপালী পর্দায় এভাবেই সাজানো হতো শত শত মানুষকে ফাঁদে ফেলার কারসাজি। চাঁদপুরের ইলিশের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল নড়াইলের কালিয়ার এক চতুর চক্র।পর্দার সামনে তারা ‘অনলাইন মাছ ব্যবসায়ী’, আর আড়ালে মাদকের রাজত্ব চালানো অপরাধী! কিন্তু শেষ রক্ষা হলো না। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আলীর দিকনির্দেশনায় ফুলদাহ গ্রামে অতর্কিত হানা দেয় পুলিশ। এক নিমিষেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রতারকদের সাজানো সাম্রাজ্য।
গ্রেফতার ৫ আসামি: মূল হোতা আকিদুল শেখ, আসমাউল, ইমরান, তৈয়বুর ও অপর এক ইমরান।জব্দকৃত আলামত: প্রতারণায় ব্যবহৃত ৯টি স্মার্টফোন ও মাদক সেবনের সরঞ্জাম।বৃহস্পতিবার দুপুরে হ্যান্ডকাফ পরা অবস্থায় এই পাঁচ জালিয়াতকে সোপর্দ করা হয়েছে আদালতের কাঠগড়ায়। অনলাইন ইলিশ বিক্রির নাটকের চূড়ান্ত পর্দা নামল কারাগারের অন্ধকারে!
