শ্যামনগরে বজ্রাঘাতে জেলের মৃত্যু, আহত আরও একজন।

লেখক: ফয়েজ আহমেদ। সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি:
প্রকাশ: ৪ মাস আগে

শ্যামনগরে বজ্রাঘাতে জেলের মৃত্যু, আহত আরও একজন।

ফয়েজ আহমেদ,সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা এলাকায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে এক জেলের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২০ জুন) দুপুরের দিকে মালঞ্চ নদীতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কদমতলা গ্রামের বাসিন্দা নূর হোসেন গাজী (৪০) নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রসহ বৈরী আবহাওয়া শুরু হলে বজ্রপাতের শিকার হন তিনি।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একই সময় নদীর তীরে অবস্থানরত একই এলাকার জাহিদ হোসেন (৪০) বজ্রাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে- শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার সময় এলাকাজুড়ে প্রবল বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। আকস্মিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।