
খাসিয়াল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় শিক্ষাবিদ ও দ্বীনি ব্যক্তিত্ব মোহাম্মদ সরদার অলিউল্লাহ
নিজস্ব সংবাদদাতা :
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে খাসিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আলোচনায় উঠে এসেছেন বিশিষ্ট দ্বীনি ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও সমাজসেবক মোহাম্মদ সরদার অলিউল্লাহ।তিনি টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষা বিস্তারের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে সাধারণ মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা দেখা দিয়েছে। স্থানীয় অনেক ভোটার মনে করছেন, একজন সৎ, শিক্ষিত ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, শিক্ষা ও দ্বীনি অঙ্গনে পরিচ্ছন্ন ভাবমূর্তি থাকায় মোহাম্মদ সরদার অলিউল্লাহ আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারেন। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইউনিয়নের রাজনৈতিক পরিবেশ আরও সরগরম হয়ে উঠছে।
