
পহরডাঙ্গা ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিছে- বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কোবাদ সিকদার
নিজস্ব সংবাদ দাতা
নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার আগাম উপলক্ষে অগ্রগতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিনান পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সুযোগ্য সংগ্রামী সাধারণ সম্পাদক ও নাড়াগাতী থানা বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ কোবাদ সিকদার। তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ সকল মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।”তিনি আরও বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। সবাই মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলে ঈদের তাৎপর্য আরও বৃদ্ধি পাবে।”তিনি পহরডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও মুসলিম উম্মাহর প্রতি আগাম পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
