পহরডাঙ্গা ইউনিয়নবাসীকে আগাম ঈদ শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা বিএম নজরুল ইসলাম কাবুল।

লেখক: নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: ৫ মাস আগে

পহরডাঙ্গা ইউনিয়নবাসীকে আগাম ঈদ শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা বিএম নজরুল ইসলাম কাবুল

নিজস্ব সংবাদদাতা

নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সুযোগ্য সংগ্রামী সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক বিএম নজরুল ইসলাম কাবুল।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ সকল মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।”তিনি আরও বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। সবাই মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলে ঈদের তাৎপর্য আরও বৃদ্ধি পাবে।”তিনি পহরডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও মুসলিম উম্মাহর প্রতি আগাম পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।