ভারতের,পশ্চিমবঙ্গ জুড়ে বিজিবি তাণ্ডব ভাঙচুর ও আগুন

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

ভারতের,পশ্চিমবঙ্গ জুড়ে বিজিবি তাণ্ডব ভাঙচুর ও আগুন

 

ভারতের,পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই প্রতিপক্ষ দলের নেতাকর্মী ও সমর্থকদের ওপর তাণ্ডব চালিয়েছে বিজেপি।

 

রাজ্যের বিভিন্ন জায়গায় দলটির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তবে বিজেপি এসব অভিযোগ অস্বীকার করেছে।

 

রাজ্যের গেরুয়া ভক্তদের অতি উৎসাহ, জয় শ্রীরাম স্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর, দখল করা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ করে নথিপত্রে আগুন ধরিয়ে দেয়ার মতো ঘটনা ঘটছে।

 

রাজ্যের সাবেক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেবের নিজের ৩৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়া এবং ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

 

উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটাতে তৃণমূল কংগ্রেসের একাধিক দলীয় কার্যালয় দখল করে গেরুয়া রঙ করে দেয়া, ভাঙচুর করার মতো ঘটনা ঘটেছে।

 

কলকাতায় মমতা ব্যানার্জীর ভাইয়ের স্ত্রীকে দেখে জয় শ্রীরাম স্লোগান দেয়া, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক তথা মমতা ব্যানার্জীর ভাতিজা অভিষেক ব্যানার্জীর বাড়ি সামনে গিয়েও বিজেপির কর্মী সমর্থকেরা জয় শ্রী রাম স্লোগান দিয়েছে।

 

কলকাতার কসবায় দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই ভোট পরবর্তী সহিং

সতার ঘটনা ঘটছে