
খাশিয়াল,গোবে ৬০০ কেজি মাছ, অবমুক্ত করলেন এমপি জাহাঙ্গীর,আলম
কালিয়া নড়াইল প্রতিনিধি।
নড়াইলের,কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের খাশিয়াল ঘোপে ৬০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।২০২৫-২৬ অর্থবছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় পোনা অবমুক্তকরণ বাস্তবায়ন করেন কালিয়া উপজেলা মৎস্য অফিস।রবিবার (১৮ মে) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মোঃ জিন্নাতুন ইসলাম, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ জিল্লুর রহমান ও সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আবু রায়হান, খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকতুল্লাহ প্রমুখ।এ ছাড়া অনুষ্ঠানে এ কার্যক্রমের ৩০ জন সুফলভোগী,ষস্থানীয় জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তবর্গ অংশগ্রহণ করেন।সুফলভোগীদের উদ্দেশ্যে বক্তারা বলেন,জলাশয়ের সঠিক ব্যবস্থাপনা ও মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় জনগণের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে।জলাশয়ের সঠিক ব্যবস্থাপনা ও মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় জনগণের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে।তারা আরও বলেন, ক্লাইমেট স্মার্ট কৃষি ও পানি ব্যবস্থাপনা প্রকল্প পরিবেশবান্ধব কৃষি ও মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে।
