হরিনগর গোডাউন মসজিদ সংলগ্ন বেড়িবাঁধে ভাঙন, দ্রুত সংস্কারের দাবি

লেখক: ফয়েজ আহমেদ। সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি।
প্রকাশ: ১ সপ্তাহ আগে

হরিনগর গোডাউন মসজিদ সংলগ্ন বেড়িবাঁধে ভাঙন, দ্রুত সংস্কারের দাবি

ফয়েজ আহমেদ।সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর গোডাউন মসজিদ সংলগ্ন বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে ঝুঁকির মুখে পড়েছে স্থানীয়দের ধর্মীয় অনুভূতির সঙ্গে জড়িত ঐতিহ্যবাহী মসজিদটি। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে ভাঙন আরও বিস্তৃত হয়ে মসজিদটির নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জোয়ার-ভাটার পানির চাপ, নদীর তীব্র স্রোত ও প্রাকৃতিক কারণে বেড়িবাঁধের ওই অংশ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে বাঁধের ভাঙন মসজিদের কাছাকাছি চলে আসায় উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকাবাসী।স্থানীয়রা জানান, উপকূলীয় এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা অনেকটাই বেড়িবাঁধের নিরাপত্তার ওপর নির্ভরশীল। বেড়িবাঁধের কোনো অংশে বড় ধরনের ভাঙন সৃষ্টি হলে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে জনজীবন, বসতবাড়ি, রাস্তাঘাট ও আশপাশের স্থাপনার ক্ষতি করতে পারে। এরই মধ্যে মসজিদ সংলগ্ন এলাকায় ভাঙন দেখা দেওয়ায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে,এলাকাবাসীর দাবি, ভাঙনকবলিত অংশে দ্রুত জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি মসজিদটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার ও সংরক্ষণমূলক কাজ দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছেন তারা।,স্থানীয়রা আরও জানান, মসজিদটি শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং দীর্ঘদিন ধরে এলাকার মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতি হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।,এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে বেড়িবাঁধের ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং মসজিদটিকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করবেন।,মসজিদটি ভাঙনের হাত থেকে রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।