কালিয়া মডেল মসজিদে জুমার নামাজ আদায় করলেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম

লেখক: মোঃ মনিরুজ্জামান চৌধুরী বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ৫ দিন আগে

কালিয়া মডেল মসজিদে জুমার নামাজ আদায় করলেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম

মোঃ মনিরুজ্জামান চৌধুরী বিশেষ প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে শুক্রবার (২৪ জুলাই ২০২৬) জুমার নামাজ আদায় করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।,জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনারাই আমাকে এই সম্মানজনক জায়গায় নিয়ে এসেছেন। আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়ার ঋণ আমি কখনো শোধ করতে পারব না। জীবনের বাকিটা সময় আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে, মানুষের কল্যাণে এবং এলাকার উন্নয়নে নিজেকে নিবেদিত রাখতে চাই। আপনাদের সেবাই হবে আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব ও অঙ্গীকার। ইনশাআল্লাহ, শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের পাশে থাকব।”তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ কালিয়া-নড়াগাতী গড়ে তুলতে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন। তিনি দেশ, জাতি ও এলাকার উন্নয়ন-অগ্রগতির জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।এ সময় কালিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। উপস্থিত মুসল্লিরাও তাঁর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং এলাকার শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন।নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।